যুদ্ধ নয়, আসুন অর্থ ব্যয় করি জীবন বাঁচাতে
ঢাকা, ৩০ মার্চ- যুদ্ধ নয় বরং মানুষের জীবন বাঁচাতে অর্থ ব্যয় করতে পৃথিবীর সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। পৃথিবীজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যে এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে রোববার এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। তারানা হালিম বলেন, পারমাণবিক অস্ত্র নয়, যুদ্ধ নয় চলুন আমরা অর্থ ব্যয় করি মানুষের জীবন বাঁচাতে। তিনি বলেন, প্রত্যেক দেশকে, সকলকে, শত্রু-মিত্র সবাইকে হাতে হাত মিলিয়ে স্যানিটাইজার, মাস্ক, ভেন্টিলেটর, সুরক্ষা পোষাক তৈরি করতে হবে। একে অন্যকে সরবরাহ করতে হবে। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এই করোনাভাইরাস হওয়ার আগে পর্যন্ত দেশে দেশে যুদ্ধ চলেছে। পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে; শক্তিশালী দেশগুলো দেখাতে চেয়েছে কে কার চেয়ে শক্তিশালী। তারানা হালিম বলেন, কিন্তু ভাইরাস মোকাবিলায়, কোনও দুরারোগ্য ব্যাধি মোকাবিলায় যে পরিমাণ অর্থ ব্যয় করা উচিত ছিল তা তারা করেনি। আজ তারা এক দেশ অন্য দেশকে যখন মাস্ক সরবরাহ করছে হ্যান্ডস্যানিটাইজার সরবরাহ করছে ভেন্টিলেটর সরবরাহ করছে। তারা বুঝতে পারছে সমস্ত পৃথিবী অনেকগুলো দেশ নিয়ে। এক দেশ অন্য দেশকে সাহায্য করতে হবে। এটা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। সূত্র : সমকাল এম এন / ৩০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/346925r
via IFTTT
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/346925r
via IFTTT

No comments