সচেনতনতা তৈরি করতে পেরেছি বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঢাকা, ৩১ মার্চ - প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন। কারণ নিজের ভালো নিজের বুঝতে হবে। আমরা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি বলেই আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টায় দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জীবন থেমে থাকবে না। আমাদেরকে চলতে হবে। জীবনের প্রয়োজনে আমাদের বের হতে হবে। তবে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমরা জনগণের কথা চিন্তা করে ওষুধ, কাঁচাবাজার, বিদ্যুৎ, পানিসহ জরুরি যে সমস্ত জিনিস প্রয়োজন তা সীমিতভাবে খোলা রেখেছি। জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করুন। জনগণ আপনাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আপনাদের। করোনাভাইরাস রোধ প্রসঙ্গে যে সমস্ত নির্দেশনাগুলো দেয়া আছে সেসব নির্দেশনাগুলো কড়ায়-গন্ডায় মেনে চলবেন। সেসব নির্দেশনাগুলো ভালোভাবে পালন করবেন। আমাদের আইন-শৃঙ্খলা বিষয়ে সচেতন থাকতে হবে। সারাদেশে রাস্তাঘাট শূন্য এই সময় এর সুযোগ নিয়ে অন্য কেউ যেন কোনো অকারেন্স ঘটনা ঘটাতে না পারে। আমাদের দেশের সাধারণ মানুষের অত্যন্ত কষ্ট হচ্ছে। দরিদ্র শ্রমিক শ্রেণি থেকে শুরু করে প্রতিবন্ধীসহ তারা যে কাজ করে খেত তা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, যারা অসুবিধায় আছে তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। তাদের জন্য আমাদের কাজ করতে হবে। তাদের জন্য ইতোমধ্যে খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে। এছাড়া আমরা ১০ টাকা কেজি চাল বিতরণ করছি। আমাদের নিয়মিত সামাজিক নিরাপত্তামূলক কাজ আছে। সেগুলো যথাযথভাবে করতে হবে। রিকশাচালকসহ যারা ছোটখাটো কাজ করে দিন শেষে বাজার নিয়ে খায় যেহেতু তারা কাজ পাচ্ছে না তাদেরকে সাহায্য পৌঁছে দিতে হবে। এ জন্য জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UQfMQq
via IFTTT
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UQfMQq
via IFTTT

No comments