করোনায় দেশে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৩
ঢাকা, ১ এপ্রিল- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। মোট মৃত্যু হলো ৬ জনের। বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি বলেন, ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হলেন ২৬ জন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি করে চলেছি। বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। এছাড়া করোনার জন্য আরও হাসপাতাল তৈরি করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিক্যাল কলেজে টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2X157oO
via IFTTT
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2X157oO
via IFTTT

No comments