দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ
ঢাকা, ৩০ মার্চ - বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দুস্থ-অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JnPzn1
via IFTTT
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JnPzn1
via IFTTT

No comments