Breaking News

বিভিন্ন দেশে করোনায় ৩৬ বাংলাদেশির মৃত্যু

ঢাকা, ৩০ মার্চ - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৩৬ বাংলাদেশি মারা গেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আরও অনেকে। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত প্রকাশিত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আট বাংলাদেশি। সব মিলিয়ে দেশটিতে মোট ২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে ৫০ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন। এ নিয়ে সেদেশে মারা গেছেন অন্তত সাত বাংলাদেশি। করোনায় সবচেয়ে বিপর্যস্ত ইতালিতে মারা গেছেন দুই বাংলাদেশি। আরেক বিপর্যস্ত স্পেনের মাদ্রিদে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। কাতারে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে মৌলভীবাজারের বাসিন্দা বাংলাদেশি নাগরিকের। এছাড়া আফ্রিকার দেশ লিবিয়া ও গাম্বিয়ায় বাংলাদেশি মারা গেছেন একজন করে। অন্যদিকে করোনাভাইরাসে দেশে মারা গেছেন পাঁচজন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩০ মার্চ

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bCnPqK
via IFTTT

No comments